কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক


নূর হোসেন মামুন    |    ০৭:০৯ পিএম, ২০২১-০২-১৭

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক

কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিলাইছড়ির কেংড়াছড়ির উত্তর পাড়া কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম খালেদ বিন জামান। 

বৈঠকে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তথ্য কর্মকর্তা মোহাম্মদ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলেও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। যার মাধ্যমে পাহাড়ের মানুষও ব্যাপক সুযোগ-সুবিধা ভোগ করছেন।