বাঘাইছড়িতে শীতকালীন টূর্নামেন্টের পুরুষ্কার বিতরন অনুষ্ঠান


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৭:৪৩ পিএম, ২০২১-০২-১৬

বাঘাইছড়িতে শীতকালীন টূর্নামেন্টের পুরুষ্কার বিতরন অনুষ্ঠান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লক উন্নয়ন ক্লাবের আয়োজনে শীতকালীন টূর্নামেন্টের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার অংশ গ্রহনকারী চুরান্ত বিজয়িদের মাঝে এবং টূর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে ব্যাক্তিগত অর্জনের জন্য খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে।

উক্ত পুরুষ্কার বিতরন অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে পশ্চিম মুসলিম ব্লক উন্নয়ন ক্লাব। ১৫ ফেব্রুয়ারী সোমবার রাত ৮ ঘটিকায় উপজেলার মারিশ্যা ইউনিয়নের পশ্চিম মুসলিম ব্লক মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম মুসলিম ব্লক উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃ গিয়াস কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ওসি বাঘাইছড়ি মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এবং মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানব জ্যোতি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঘাইছড়ি ইসলামি ব্যাংক ইনচার্জ মোঃ নুরুল আলম পনির,  ও রানা চাকমা।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল সহ আগত অতিথিবৃন্দ পরে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেয়া হয় এসময় অতিথিদের হাতেও সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। পরে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উজানী যুব শিল্পী গোষ্ঠীর সদস্য এবং চট্টগ্রাম থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করে আগত হাজারো পাহাড়ি ও বাঙ্গালী দর্শনার্থীদের আনন্দ দেন।