রাঙামাটিতে সরস্বতী পূজা উদযাপিত


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:২৬ পিএম, ২০২১-০২-১৬

রাঙামাটিতে সরস্বতী পূজা উদযাপিত

আজ হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। দেবীর কৃপালাভের আশায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়, রাঙামাটি সরকারী কলেজ . সরকারী মহিলা কলেজ সহ বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লা ২৫ টি পূজামন্ডপ ও ঘরে ঘরে সাড়ম্বরে এ পূজা অনুষ্ঠিত হয়েছে।

পূজা শেষে দেবীপদে বিদ্যার্থীদের অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয় ‘হাতেখড়ি’ দিয়ে। এবার করোনা পরিস্থিতির কারণে পূজা মন্ডপে সন্ধ্যা আরতির অনুষ্ঠানমালা সীমিত করা হয়েছে।