কাউন্সিলর নির্বাচনে হেলালের হ্যাটট্রিক!


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:২৫ এএম, ২০২১-০২-১৬

কাউন্সিলর নির্বাচনে হেলালের হ্যাটট্রিক!

পৌর নির্বাচনে টানা তৃতীয়বারের মত ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে  উটপাখির প্রতীকে ভোটযুদ্ধে নির্বাচিত হলেন হেলাল উদ্দিন।

১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসের দিনে ১ নং ওয়ার্ড বাসীরা ২৫৮৭ ভোট প্রদান করে তৃতীয়বারের মত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছে।

সর্বমোট ৩ টি কেন্দ্রে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৫৮৭।তার প্রতিদন্ধী প্রার্থী মিজানুর রহমান গাজর প্রতীকে ১০৫৪  ভোট পেয়েছেন।

হ্যাটট্রিক করা এই জনপ্রিয় কাউন্সিলর পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পেয়েছে ৪৮০,ইসলামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পেয়েছে ৮৪২,নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পেয়েছে ১২৬৫ সহ মোট ২৫৮৭ ভোট পেয়েছেন।

এদিকে নির্বাচিত হওয়ার পরপরই তার শুভাকাঙ্খীরা ও এলাকাবাসীরা বিশাল শোডাউন দিয়ে হতবাক করে দিয়েছে রাঙামাটিবাসীকে।এবং ফুলের মালা ও তোড়া দিয়ে বরন করে নেয় হেলালকে।

হেলাল জানায়,আমার ওয়ার্ডের বাসিন্দাদের  ভালোবাসায় আমি তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছি।আমি হেরে গেলেও তাদের কাউন্সিলর থাকবো,জিতলেও তাদের কাউন্সিলর।আমার দুয়ার কখনো বন্ধ হবেনা।তাদের ভালোবাসা প্রতিবারের মত আবারো চমকিয়ে দিয়েছে।