ভিবিডির উদ্যোগে পোস্টার মুক্ত রাঙামাটি


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৭ এএম, ২০২১-০২-১৬

ভিবিডির উদ্যোগে পোস্টার মুক্ত রাঙামাটি

গত ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন। নির্বাচন পরবর্তী সময়ে যেহেতু পোস্টারের প্রয়োজনীয়তা থাকেনা, পোস্টারের কারনে শহরেআবর্জনা বৃদ্ধি পায় এবং শহরের সৌন্দর্য নষ্ট হয়।

তাই রাঙ্গামাটি পৌরসভা এবং ভিবিডি রাঙ্গামাটি'র যৌথ উদ্যোগে রাঙ্গামাটির পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন এলাকার রাস্তারনএবং কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের কাছে থাকা অবশিষ্ট প্রায় ৪০০ কেজি পোস্টার সংগ্রহ করা হয়।

সংগ্রহকৃত পোস্টারগুলো ভিবিডি রাঙ্গামাটির ভলান্টিয়ারগণ বিভিন্ন উপায়ে ব্যবহার উপযোগী করে তৈরি করবেন এবংপরবর্তীতে বিক্রি করে তহবিল সংগ্র্রহ করবেন। সংগ্রহীত অর্থ দিয়ে রাঙ্গামাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী কিনে দিবে।

উক্ত কার্যক্রম দেখে রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ সাধুবাদ জানিয়েছেন।