রাঙামাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০২:১৩ পিএম, ২০২১-০২-১৫

রাঙামাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃমামুন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহেমেদ, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা মুস্তারি, জেলা রবার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবসার, জেলা শিশু একাডেমির উপ পরিচালক অর্চনা চাকমাসহ জেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

সভায় মহান শহীদ দিবসের পাশাপাশি ঐতিহাসিক ৭ মার্চের কর্মসুচী পালন করারও সিদ্ধান্ত নেয়া হয়।