আলমগীর মানিক | ১১:০৫ এএম, ২০২১-০২-১৪
চতুর্থ ধাপে সারাদেশের ৫৫টি পৌরসভার ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ অনুষ্ঠান। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে ভোটাররা।
৩১টি কেন্দ্রে রাঙামাটি পৌরসভার ৬২ হাজার ৯১৩ জন ভোটার প্রথমবারের মতো ইভিএম এ ভোটাধিকার প্রয়োগ করবে আজ। আজকের নির্বাচনে মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। সকাল থেকে শহরের প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবে যোগ দিয়েছেন শ’শ নারী-পুরুষ।
এদিকে নির্বাচনে ১৫জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পুরো শহর জুড়ে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। এবারের নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি ছাড়াই র্যাব-পুলিশ-বিজিবি ও আনসার ব্যাটালিয়ানের প্রায় ১৩শ সদস্য দায়িত্বপালন করছে বলে সংশ্লিষ্ট্য সূত্রে জানাগেছে।
রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান জানিয়েছেন, ‘৩১টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঝুঁকি এড়াতে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন পুলিশ ও বিজিবি। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা গেছে, এবারের নির্বাচনে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৯১৩। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৪২ ও নারী ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৭১। ৯টি ওয়ার্ডে মোট ৩১টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটকক্ষের সংখ্যা ২০১। এরমধ্যে ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৩২; নারী ভোটার ২ হাজার ৭৩২ ও পুরুষ ভোটার ৩ হাজার ৩০০। ২নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৭৭১; নারী ভোটার ২ হাজার ৮৬৭ ও পুরুষ ভোটার ৩ হাজার ৯০৪।
৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ২৮৬; নারী ভোটার ২ হাজার ৫০১ ও পুরুষ ভোটার ২ হাজার ৭৮৫। ৪নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ২৯৩; নারী ভোটার ২ হাজার ৮১৯ ও পুরুষ ভোটার ৩ হাজার ৪৭৪। ৫নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ হাজার ১৫৩; নারী ভোটার ২ হাজার ৫০২ ও পুরুষ ভোটার ২ হাজার ৬৫১।
৬নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬ হাজার ৮০৩; নারী ভোটার ৩ হাজার ২০৩ ও পুরুষ ভোটার ৩ হাজার ৬০০। ৭নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮ হাজার ৩১১; নারী ভোটার ৩ হাজার ৫৩০ ও পুরুষ ভোটার ৪ হাজার ৭৮১। ৮নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০ হাজার ৬৫০; নারী ভোটার ৫ হাজার ১১৩ ও পুরুষ ভোটার ৫ হাজার ৫৩৭। ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭ হাজার ৫৮৫; নারী ভোটার ৩ হাজার ৩৬৫ ও পুরুষ ভোটার ৪ হাজার ২২০।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited