হেলালের সমর্থনে শরীয়তপুর এলাকাবাসীর উঠান বৈঠক


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৪ পিএম, ২০২১-০২-১২

হেলালের সমর্থনে শরীয়তপুর এলাকাবাসীর উঠান বৈঠক

আসন্ন পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও দুইবারের নির্বাচিত কাউন্সিলর হেলাল উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক করেছে শরীয়তপুর এলাকাবাসী।

শুক্রবার বিকালে শরীয়তপুর এলাকাবাসীর  আয়োজনে এই  উঠান বৈঠক করা হয়। এসময়  শরীয়তপুর মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ মোহাম্মদ আলী,সহ সভাপতি আজগর আলী,কোষাধ্যক্ষ মোঃ করিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো।

  মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও একাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।