মালেকের সমর্থনে বিশাল শোডাউন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৮ পিএম, ২০২১-০২-১২

মালেকের সমর্থনে বিশাল শোডাউন

সহস্রাধিক কমী-সমর্থক নিয়ে ‘গাজর’ প্রতীকে ভোটারদের কাছে ভোট চেয়ে বিশাল শোডাউন দিয়েছে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক।

বৃহস্পতিবার ট্রাফিক মোড় থেকে আরম্ভ হয়ে কাঁচা বাজার হয়ে পুনরায় নতুন বাস স্টেশন সহস্রাধিক কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি গাজর প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন ।

এসময়  ২ নং ওয়ার্ডের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

আব্দুল মালেক জানায়,আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে আমার ওয়ার্ডের পিছিয়ে পড়া এলাকা গুলোকে দ্রুত আধুনিক সুবিধার আওতায় আনার ব্যবস্থা করব। দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।