নিজস্ব প্রতিবেদক | ১১:৫৩ পিএম, ২০২১-০২-১১
সহস্রাধিক কমী-সমর্থক নিয়ে ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে ভোটারদের কাছে ভোট চেয়ে বিশাল শোডাউন দিয়েছে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর করিম আকবর।
বৃহস্পতিবার পুরাতন বাস স্টেশন থেকে আরম্ভ হয়ে কাঁচা বাজার হয়ে পুনরায় নতুন বাস স্টেশন সহস্রাধিক কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি টেবিল ল্যাম্প প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন ।
এসময় করিম আকবরের পুত্র মেজবাহ আকবরের সার্বিক তত্ত্বাবধানে সহ ২ নং ওয়ার্ডের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
করিম আকবর জানায়,আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে আমার ওয়ার্ডের পিছিয়ে পড়া এলাকা গুলোকে দ্রুত আধুনিক সুবিধার আওতায় আনার ব্যবস্থা করব। দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
তিনি আরো বলেন, আমি পূর্বে যেভাবে ওয়ার্ডের উন্নয়নের কাজ ও জনগণের সেবা করেছি তা অব্যহত রাখব। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে সাধারন জনগনের পাশে থাকবো।
উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited