করিম আকবরের সমর্থনে বিশাল শোডাউন


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৩ পিএম, ২০২১-০২-১১

করিম আকবরের সমর্থনে বিশাল শোডাউন

সহস্রাধিক কমী-সমর্থক নিয়ে ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে ভোটারদের কাছে ভোট চেয়ে  বিশাল শোডাউন দিয়েছে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও  বর্তমান কাউন্সিলর করিম আকবর।

বৃহস্পতিবার পুরাতন বাস স্টেশন থেকে আরম্ভ হয়ে কাঁচা বাজার হয়ে পুনরায় নতুন বাস স্টেশন সহস্রাধিক কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি টেবিল ল্যাম্প প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি স্থানীয়দের দোয়া কামনা করেন ।

এসময় করিম আকবরের পুত্র মেজবাহ আকবরের সার্বিক তত্ত্বাবধানে সহ ২ নং ওয়ার্ডের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

করিম আকবর জানায়,আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে আমার ওয়ার্ডের পিছিয়ে পড়া এলাকা গুলোকে দ্রুত আধুনিক সুবিধার আওতায় আনার ব্যবস্থা করব। দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

তিনি আরো বলেন, আমি পূর্বে যেভাবে ওয়ার্ডের উন্নয়নের কাজ ও জনগণের সেবা করেছি তা অব্যহত রাখব। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আস্থার প্রতিদান দিয়ে অতীতের মত সুখে, দুঃখে সাধারন জনগনের পাশে থাকবো।

উল্লেখ্য, তিনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারী রাঙামাটি পৌরসভায় ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।