নানিয়ারচরে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন দীপংকর


মাহাদি বিন সুলতান    |    ১২:৩৪ এএম, ২০২১-০২-১১

নানিয়ারচরে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন দীপংকর

নিজস্ব তহবিল হতে নানিয়ারচরে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি। 

বুধবার সকালে উপজেলা মিলনায়তনে পরিষদের পক্ষ থেকে দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজস্ব তহবিল থেকে এলাকার ১১জন হতদরিদ্রদের মাঝে মাথাপিছু নগদ ১০হাজার টাকা বিতরণ করেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দীপংকর তালুকদার এমপি।

এসময় নানিয়ারচর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, জোন কমান্ডার লে. কর্ণেল গোমাল মাবুদ হাসান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা প্রমূখ