সংরক্ষিত আসনের প্রার্থী জোসনার উঠান বৈঠক


গোলাম মোস্তফা    |    ১২:২৬ এএম, ২০২১-০২-১১

সংরক্ষিত আসনের প্রার্থী জোসনার উঠান বৈঠক

রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জোসনা বেগম তার নির্বাচনী প্রতীক অটোরিক্সার প্রচরণায় রিজার্ভ মুখ করিম মিয়ার বাড়ির সামনে উঠান বৈঠক করেছেন।

বুধবার বিকেলে ৩শতাধিক এলাকাবাসীকে নিয়ে শাহাদৎ হোসেন মানিরে সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন,অবসর প্রাপ্ত উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটি এম কামাল উদ্দিন, ব্যবসায়ি মোঃ সেলিম, শিবাশীষ দত্ত অসীম,সাজ্জাদ হোসেন কাঞ্চন,প্রকাশ দে,বিজন ভট্টাচার্য,শিখা দত্তসহ আরো অনেকে।

এসময় এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সাম্প্রদায়িক সম্পৃতি গড়ে তোলার আশ্বাস দেন। এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলেন আগামীতেও তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।  তিনি বলেন আমার এলাকার বিধবা,প্রতিবন্ধী,অসহায় মানুষের পাশে থেকে তাদের অধিকার নিশ্চিত করবো এবং এলাকার প্রতিটি সাধারণ মানুষের জন্য কাজ করার।

সেই লক্ষ্য থেকেই অসহায় মানুষের সেবা করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে প্রথম ভারের মতো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি নির্বাচনে বিজয়ী হলে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করে যাবো।