নিজস্ব প্রতিবেদক | ১১:৫৩ পিএম, ২০২১-০২-১০
চতুর্থধাপে আসন্ন ১৪ ফেব্রুয়ারী রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনকে ঘিরে শহরের ১ ও ২নং ওয়ার্ডের বৃহত্তর রিজার্ভ বাজার এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আকবর হোসন চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে গণসংযোগ করেছেন, রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো: মিজান ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো: মহিউদ্দিন পেয়ারুর নেতৃত্বে বিশাল গণসংযোগ করা হয়েছে।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা।
পৌরবাসীকে নেতৃবৃন্দরা শহরের এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানের অতীতের উন্নয়ন চিত্র তুলে ধরে দিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনার নানান প্রতিশ্রুতি।
মঙ্গলবার বিকাল ৪টায় থেকে রাঙামাটি প্রেস ক্লাব চত্বর হতে গণসংযোগ শুরু হয়ে বৃহত্তর রিজার্ভ বাজার এলাকার শুটকি পট্টি, লঞ্চঘাট, প্রদক্ষিণ করে এসপি অফিস সংলগ্ন নিচের পাড়া হয়ে শহরের প্রধান সড়কের ব্যবসা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় পর্যন্ত নেতৃবৃন্দরা লিফলেট বিতরণের মাধ্যমে এ গণসংযোগ করেন। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা নেতাকর্মীদের এলাকা ও শহরের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির এলাকা গড়ে তুলতে অতীতের মত আবারো ভোটারদের কাছে ভোট চেয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা এবং ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করার আহব্বান জানান।
এসময় জনসংযোগে নৌকার সমর্থনে জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited