ওমর ফারুক সুমন | ০৪:৪৯ পিএম, ২০২১-০২-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী চেয়ারম্যান পাড়া এলাকার স্বামী পরিত্যক্তা মুরশিদা বেগমের দিন কাটছে কষ্ট আর যন্ত্রনায়। স্বামীকে ছেড়ে ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে দীর্ঘ সাত বছর পার করছেন কুড়ে ঘরে সংসারের খরচ চালতে বনের কাঠ ও বাঁশ সংগ্রহ করে বাজারে বিক্রি যা আয় করেন তা দিয়েই চলে তার জীবন জীবিকা, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও কাজ করে সংসার চলে এই দুখিনীর।
অথচ বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খানের বাড়ির পাশেই নিদারুণ কষ্টে অনাহারে অর্ধাহারে দিন কাটছে মুরশিদার। পৌর মেয়র থেকে শুরু করে নজর পরেনি স্থানীয় কাউন্সিলরের। দীর্ঘ সাতটি বছরেও তার ভাগ্য একটু খানিও পরিবর্তন হয়নি।
স্থানীয় বাসিন্দা হাসান নবী (৪০) বলেন, আমাদের বটতলী ৬ নং ওয়াডের যারা সরকারি ঘর ও সহায়তা পেয়েছে তারা অনেকেই সাবলম্বী কিন্তু মুরশিদার মত অসহায় লোকেরা কোন সুযোগ সুবিধে পায় না যা খুবই দুঃখ জনক। স্থানীয় যুবক আনোয়ার হোসেনের একই প্রশ্ন। এদিকে ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়াডের চেয়ারম্যান পাড়া এলাকায় মুরশিদার বাড়িতে গিয়ে দেখাযায় ঘরের দুই পাশে কোন ঘেরা নেই, নেই কোন ভালো একটি আসবাপত্র, বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে জমিয়েছেন বাজারে বিক্রির জন্য।
সাংবাদিক পরিচয়ে কান্না জড়িত কন্ঠে বললেন তার অসহায়ত্বের কথা। সামনে বর্ষা তিন সন্তান নিয়ে কিভাবে কাটাবেন কোন উত্তর নেই জানা। বিষয়টি নিয়ে পৌর মেয়র জাফর আলী খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মুরশিদা বেগম আমার ভাগনি আমি তার বিষটি জানি, সামনে সরকারি সহায়তা পেলে তাকে অবশ্যই অগ্রঅধিকার দেয়া হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited