জুরাছড়িতে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:২০ পিএম, ২০২১-০২-১০

জুরাছড়িতে রেডক্রিসেন্টের কম্বল বিতরণ

জুরাছড়ি উপজেলায় ৩৫ জনের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক জেলা পরিষদ সদস্য এবং রেডিক্রসেন্ট অাজীবন সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। আজ বুধবার জুরাছড়ি বিশ্রামাগাড়ে দুঃস্থ গরিব অসহায় ৩৫ জনের মাঝে এসব কম্বল রেডক্রিসেন্ট কর্তৃক বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন জুড়াছড়ি  থানা অফিসার ইনচার্ইজ শফিউল অাজম,জুরাছড়ি ইউনিয়ন অাওয়ামিলীগের সভাপতি সিন্দু প্রিয় চাকমা,সাধরণ সম্পাদক মিন্টু চাকমা,বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধরণ সম্পাদক উজ্জ্বল কুমার চাকমা, ছাত্রলীগ সভাপতি জ্ঞান মিত্র চাকমা, সাধরণ সম্পাদক সুদীপ্ত চাকমা সহস্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।