পিসিএমসি সদস্যদের নিয়ে দিনব্যাপী সম্মেলন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০১:০৩ পিএম, ২০২১-০২-১০

পিসিএমসি সদস্যদের নিয়ে দিনব্যাপী সম্মেলন

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অায়োজনে ইউনিসেফ -বাংলাদেশ সহযোগিতায় অগ্রাধিকার যোগ্য জীবনরক্ষাকারী ১৭টি অাচরণ ও চর্চার বার্তা সমূহ বিষয়ে পিসিএমসি সদস্যদের মাঝে অবহিতকরণ করা হয।

জেলা পরিষদ বিশ্রামাগাড়ে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।  ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা সভাপতিত্বে, প্রধান অতিথি সুরেশ কুমার চাকমা বলেন,অন্যান্য উপজেলা থেকে জীবনমান নিয়ে আমরা এখনো পিছিয়ে রয়েছি। তাই ১৭ অাচরণ যাহাতে অামরা সকলে পালন করি সেজন্য সকলের মাঝে অবহিত করানোর জন্য সম্মেলনে উপস্থিত পিসিএমসি সদস্য সহ জনপ্রতিনিধিদের প্রতি অাহব্বান জানান।

এছাড়াও সম্মেলনে মোখলেছুর রহমান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান  রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস অালপনা চাকমা। মূল অালোচ্য বিষয় সমূহ তুলে ধরেন উপজেলার প্রকল্প ব্যাবস্থাপক বিনয় কৃষ্ণ চাকমা। 

এতে জুরাছড়ি ইউনিয়নে ৫০টি পাড়া কেন্দ্র ৫০ জন পিসিএমসি ৫০ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ অংশ গ্রহণ করেন।