রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যাগে ম্যারাথন রান বিষয়ক অবহিতকরণ সভা


আইয়ুব চৌধুরী    |    ০৫:৫৪ পিএম, ২০২১-০২-০৯

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যাগে ম্যারাথন রান বিষয়ক অবহিতকরণ সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উপলক্ষে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মিজানুল হকের নির্দেশনায় রাজস্থলী সাব জোনের পক্ষ হতে ২ হাজার মানুষের অংশগ্রহনের মাধ্যমে ম্যারাথন দৌড় বিষয়ক অবহিত করণ সভা ( ৮ জানুয়ারী সোমবার)  রাজস্থলী অার্মি ক্যাম্প প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

অনুষ্টানে কাপ্তাই জোনের জোন উপ অধিনায়ক, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর ইয়াসির অাদনান, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান  থানা, স্বাস্থ্য বিভাগ, বাজার , ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের সকল অংশগ্রহন কারীদের প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য অালোচনা করেন ।

অালোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, লেফটেনেন্ট সিকদার সৈকত ইসলাম, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,  সিনিয়র ওয়ারেন্ট অফিসার অাশরাফ অালী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার,শাহাদাৎ হোসেন, ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, ডাঃ রুইহলাঅং মারমা, সাংবাদিক অাজগর অালী খান,  সহ চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান এলাকার সুশীল সমাজের নেতৃেবৃন্দ গন উপস্থিত ছিলেন। ৩০৫ পদাধিক ব্রিগেডের অনুমতিতে এ ম্যারাথন রান সফল করার জন্য সকল কে অাহবান জানান  কাপ্তাই জোনের জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির অাদনান।