কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


নূর হোসেন মামুন    |    ০৫:৪৭ পিএম, ২০২১-০২-০৯

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্যতালিকা ছাড়া পণ্য বিক্রির দায়ে ৪ দোকানিকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। অভিযানে মা কুলিং কর্ণার ও রাউজান স্টোরসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, ইউএনও কার্যালয়ের অফিস সুপার সিরাজুল ইসলামসহ আরও অনেকে। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বলেন, কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি, স্বাস্থ্যসনদবিহীন কর্মচারীর মাধ্যমে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ দোকানিকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।