রাজস্থলীতে ২য় দিনে টিকা নিলেন ৩০ জন


আইয়ুব চৌধুরী    |    ০৩:৪৭ পিএম, ২০২১-০২-০৯

রাজস্থলীতে ২য় দিনে টিকা নিলেন ৩০ জন

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে ২য় দিনে কোভিড ১৯ করোনার টিকা  নিলো আরো ত্রিশজন।দেশ ব্যাপী করোনা টিকার ভ্যাকসিন উদ্বোধনের পর হতে রাঙ্গামাটি জেলার দুর্গম পার্বত্য রাজস্থলী উপজেলায় এ কার্যক্রম শুরু হয়।

রাজস্থলী উপজেলায় ১ম দিন করোনার টিকা নেন ২৯ জন, এবং সোমবার (৮ ফেব্রুয়ারী)  ২য় দিনে টিকা নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,  স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা সহ অারো অনেকে।  রাজস্থলী স্বাস্থ্য কর্মকর্তা জানান,২য় দিনে রাজস্থলীতে ৩০ জন করোনা টিকা নেন।  এ দিকে রাজস্থলী রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট সার্বিক সহযোগিতা করে আসছিলেন।