প্রেস বিজ্ঞপ্তি | ০৩:৩৩ পিএম, ২০২১-০২-০৯
স্বপ্নবুনন-উঞ্চতার ছোঁয়া প্রতিপাদ্যকে ধারণ করে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন স্বপ্নবুনন এর উদ্যোগে ৫ম দফায় শীতে কষ্ট পাওয়া অর্ধশতাধিক গরিব, দুঃস্থ,অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরকল উপজেলা প্রশাসন হলরুমে স্বপ্নবুনন বরকল উপজেলা সমন্বয়ক রাজীব হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বপ্নবুনন পরিচালক মোঃ নাজিমুল ইসলাম সেতু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী অফিসার এস,এস, মনজুরুল হক,বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,বরকল সদর ইউনিয়ন পরিষদ সদস্য মাসা মারমা, বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিনহেন মারমা, বরকল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অংসাসিং মারমা, স্বপ্নবুনন বরকল উপজেলা সমন্বয়ক প্রতিনিধি সালেহ আহমেদ,শীতবস্ত্র প্রকল্প সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রাব্বি,স্বপ্নজয়িতা'র আহবায়ক মেহেরিন নিগার রিমি।এছাড়াও উপস্থিত ছিলেন বরকল উপজেলা শাখা প্রধান সম্পাদক সঞ্জয় ধর, রনি মারমা,মোঃ আল-আমিন হোসেন,হোসনেয়ারা আক্তার, বাবু মারমা,পলু মারমা সহ অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার এস এস মনজুরুল হক বলেন " প্রত্যন্ত অঞ্চলজুড়ে সেবা করার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, ভবিষ্যতে স্বপ্নবুনন বরকল উপজেলা শাখার এই ধরনের সামাজিক উদ্যোগে উপজেলা প্রশাসন পাশে থাকবে "।
সভাপতির বক্তব্য স্বপ্নবুনন পরিচালক মোঃ নাজিমুল ইসলাম বলেন" স্বপ্নবুনন রাঙামাটি জেলার দশ উপজেলায় নিজস্ব শাখার মাধ্যমে সেবামূলক কাজ ছড়িয়ে দিয়েছে, যা সামাজিক কার্যক্রমে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে,এভাবেই সর্বদা অসহায়, গরিব, দুঃস্থ মানুষের সেবায় স্বপ্নবুনন দশ উপজেলার সকল শাখা সচেষ্ট থাকবে।
বক্তব্যের শেষে তিনি এই শীতবস্ত্র প্রকল্পে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার সহ উক্ত প্রকল্প বাস্তবায়নের যাদের সাহায্য সহযোগিতা করে পাশে ছিলেন সকলকে ধন্যবাদ জানান৷
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited