ইভিএমে ভোট প্রদানে সচেতনে করিমের চার দিন ব্যাপী কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৬ এএম, ২০২১-০২-০৯

ইভিএমে ভোট প্রদানে সচেতনে করিমের চার দিন ব্যাপী কর্মসূচি

ভোটারদেরকে ইভিএমে ভোট প্রদান সম্পর্কে সচেতন করতে ব্যাক্তিগত উদ্যোগে চার দিন ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি করেছে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও  বর্তমান কাউন্সিলর করিম আকবর।

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত চারদিন ব্যাপী সচেতনমূলক কর্মসূচিতে করিম আকবরের কনিষ্ঠ পুত্র মোঃ মেজবাহ উদ্দিন আকবরের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আবছার উদ্দিন, ওয়াইচ উদ্দিন, সাইদুল, নুর উদ্দিন ফাহিম, হাবিবুর রহমান, শেখ ফরিদ, মিরাজ প্রমুখ। 

করিম আকবর ভোটারদের   ইভিএম এ ভোট প্রদান সম্পর্কে ভিডিও দেখিয়ে বলেন,ভোটার হিসেবে শনাক্তকরণের পর গোপন কক্ষে থাকা ইভিএম মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। যত পদের জন্য ভোট প্রদান করতে হবে কক্ষের ভেতরে ঠিক ততটি ডিজিটাল ব্যালট ইউনিট রাখা থাকবে। এই ইউনিটে প্রার্থীদের প্রতীক বামপাশে এবং নাম ডানপাশে দেখা যাবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে তার প্রতীকের বামপাশের কালো বাটনে চাপ দিতে হবে। এ সময় প্রতীকের পাশে বাতি জ্বলে উঠবে।

ভোট নিশ্চিত করতে ডানপাশের সবুজ বাটনে চাপ দিতে হবে। একই প্রক্রিয়ায় অন্যান্য পদের জন্যও ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনও কারণে আপনি ভুল প্রতীক শনাক্ত করলে সবুজ বাটন চাপ দেয়ার আগে তা সংশোধন করতে পারবেন। ভুল সংশোধনের আগে ডানপাশের লাল বাটনে চাপ দিন। এতে ভুল করে দেয়া পূর্বের ভোটটি বাতিল হয়ে যাবে। ফলে নতুন করে ভোট দেয়ার সুযোগ পাবেন। সঠিকভাবে পুনরায় প্রতীকের পাশের বাটনে চাপ দিয়ে সবুজ বাটনে চাপ দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সবুজ বাটন চাপ দেয়ার পর আপনার ভোট দেয়া প্রতীক ছাড়া বাকি সব প্রতীক অদৃশ্য হয়ে যাবে। এতে আপনি নিশ্চিত হবেন যে, ওই প্রতীকে আপনার ভোট প্রদান প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে।