হেলালের নির্বাচন কার্যালয় উদ্ধোধনে সমর্থকদের ঢল


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৬ এএম, ২০২১-০২-০৯

 হেলালের নির্বাচন কার্যালয় উদ্ধোধনে সমর্থকদের ঢল

আসন্ন পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও দুইবারের নির্বাচিত কাউন্সিলর হেলাল উদ্দিনের নির্বাচনী অফিস উদ্ধোধন হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬ টায় শুটকি পট্টির মোড়ে ফিতা কেটে অফিস উদ্ধোধন করা হয়। এসময় রিজার্ভ বাজার ব্যবসায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ জব্বার,বিশিষ্ট ব্যবসায়ী নুর আকবর,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার, বিশিষ্ট মাছ ব্যবসায়ী মোঃ কবির হোসেন,শুটকি পট্রি ফোরকানীয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন,গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার সহ ১ নং ওয়ার্ডের শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডের জনসাধারণের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি পূর্বে ও বর্তমানে যেভাবে ১নং ওয়ার্ডে মাদক নির্মূল করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শতভাগ লাইটিং, বিধবা, বৃদ্ধ ও শিশুভাতা যেভাবে যারা এর যোগ্য দাবীদার তাদের দিয়ে হাতে পৌঁছে দিচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে আমি চলমান কার্যক্রম অব্যহত রাখব এবং চলমান উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো। 

মো. হেলাল উদ্দীন বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি নিউ রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও শুটকিপট্টি ফোরকানিয়া মাদ্রাসা ও একাদত খানা পরিচালনা কমিটির সভাপতি, ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সামাজিক সংগঠন লাইফ লাইনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।