নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ পিএম, ২০২১-০২-০৬
আগামী ১৪ই ফেব্রুয়ারীতে রাঙামাটি শহরের পৌরসভা নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে মোবাইল প্রতিকের প্রার্থী অমর কুমার দে’কে। অমর কুমার রাঙামাটি জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক পদে ছিলেন বলে জানাগেছে।
শনিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের বাসায় আয়োজিত এক জরুরি সভায় অমরকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মূছা মাতব্বর।
তিনি জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অমর কুমার দে’কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বহিস্কারাদেশের ব্যাপারে জানতে চাইলে মোবাইল প্রতিকের প্রার্থী অমর কুমার দে জানিয়েছেন, আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি।দলের এই ধরনের সিদ্ধান্তের কারনে সামনের দিনগুলিতে নির্বাচনী প্রচারনা চালাতে পারবো কিনা সেটি নিয়ে সন্দিহান।
রাঙামাটি পৌরসভার নির্বাচনে বর্তমানে দলীয় সিদ্ধান্তের আলোকেই বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরীকে পুনরায় নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে পৌর নির্বাচনে বিকল্প মেয়র প্রার্থী ঘোষণা করেন অমর কুমার দে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited