আমতলা গ্রামে পানি সাপ্লাই লাইন উদ্বোধন


স্মৃতিবিন্দু চাকমা    |    ১০:২০ পিএম, ২০২১-০২-০৬

আমতলা গ্রামে পানি সাপ্লাই লাইন উদ্বোধন

এগার লক্ষ টাকা ব্যায়ে পানির সুবিধা পেলেন ১নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অামতলা পাড়াবাসীরা। এর আগে গৃহিণীদের অনেক কষ্ট করে ঝিড়ি থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতে হত।

২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক কর্মসূচী অাওতায় উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ এর প্রচেষ্টায় আমতলা পাড়াবাসীদের পানির সুব্যবস্থা করে দেওয়ায় বর্তমান সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 শনিবার জিএফএস পানির লাইন শুভ উদ্বোধন করেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বৃন্দ।

উদ্বোধন কালে উপজেলা চেয়ারম্যান আগামীতে বিভিন্ন উন্নয়নের আশ্বাস এলাকাবাসীদের প্রতি প্রদান করেন।

ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বিগত সময়ে নির্বাচনী প্রচারনায় এসে পানির কষ্টের সমস্যা দেখে তাদের দাবী অনুযায়ী এডিবি বরাদ্দ থেকে ১১লক্ষ টাকা ব্যায় করে ২০২১ সালে পানির সমস্যা নিরসন করা হয়েছ বলে জানান।

শুধু এ গ্রামে নয় বর্তমানে প্রত্যেক গ্রামে পানির সমস্যা রয়েছ, আগামীতেও তাদের পানির সংকট সহ বিভিন্ন উন্নয়নের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে এমনটাই জানান।