উটপাখি প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন রবি


গোলাম মোস্তফা    |    ০১:২৫ এএম, ২০২১-০২-০৫

উটপাখি প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন  রবি

রাঙামটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবি তার নির্বাচনী এলাকায় উটপাখির প্রতীক নিয়ে  প্রচার-প্রচারণা করছেন। 

বৃহস্পতিবার দিনব্যাপি কাঠালতলী, কাঠালতলী ধোপা পাড়া, কাঠালতলী স’মিল এলাকার বিভিন্ন অলি-গলিতে  ভোটারদের কাছে দোয়া চান এবং লিফলেট বিতরণের মাধ্যমে অসংখ্য কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালান।

এসময় রবিউল আলম রবি বলেন, আমি পর পর দুই বার জনগণের ভোটে কাউন্সিল হয়েছি এবং জনগণের পাশে থেকে কাজ করেছি। কাউন্সিল থাকা অবস্থায়  ৭নং ওয়ার্ডে অনেক উন্নয়মূলক কাজ করেছি। আমি আবার এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি। এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলাম আগামীতেও তা অব্যাহত রাখব। 

এসময় তিনি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির এলাকা গড়ে তুলতে ভোটারদের কাছে ভোট এবং দোয়া ও সমর্থন চেয়েছেন।