শাহ আলম | ১২:৫২ এএম, ২০২১-০২-০৫
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক দায়িত্ব প্রাপ্ত বিভাগীয় নেতৃবৃন্দ রাঙামাটি আগমন ও আসন্ন ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আকবর হোসেন চৌধুরীর নৌকার সমর্থনে ভোট চেয়ে প্রচারণা ও যুব সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সমাবেশ প্রধান বক্তারা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর যুগ্ন-সাধারণ সম্পাদক মো: বদিউল আলম ও বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো: মহিউদ্দি, উপক্রীড়া সম্পাদক মো: আব্দুর রহমান, সদস্য মো: নাসির উদ্দিন পিন্টু, সদস্য মো: আবুল কামাল আজাদ, সদস্য মো: গিয়াস উদ্দিন আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী ২১) বিকাল ৪টায় শহরের তবলছড়ি মিনিষ্টার ক্লাব মাঠ প্রাঙ্গণে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগ ও পৌর, সদর, উপজেলাসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ নৌকার সমর্থনে প্রচারণা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি ও আসন্ন পৌর সভার নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসনে চৌধুরী নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর যুগ্ন-সাধারণ সম্পাদক মো: বদিউল আলম প্রধান বক্তার বক্তব্যে প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ কওে তিনি বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে ভোট দেওয়া আহবান জানান। সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাসেল এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও সম্প্রীতির এলাকা গড়ে তুলতে অতীতের মত আবারো ভোটারদের কাছে ভোট চেয়েছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার (নব)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল এর সঞ্চালনায় প্রচারণা ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকো রোয়াজা ও বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক রাঙামাটি স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম স্বপন, মো: আবু তৈয়ব, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক দায়িত্ব প্রাপ্ত বিভাগীয় নেতৃবৃন্দ রাঙামাটি আগমন ও আসন্ন ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচন উপলক্ষে রাঙামাটিতে নৌকার সমর্থনে কেন্দ্রীয় যুবলীগের প্রচারণার অংশ হিসেবে শহরে মোটর সাইকেল বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited