বাঘাইছড়ি প্রতিনিধি | ০৫:৩৪ পিএম, ২০২১-০২-০৪
রাঙামাটির বাঘাইছড়িতে ২০ লক্ষ টাকার চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত ( প্রতারনার দায়ে বর্তমানে সাময়িক বরখাস্ত) স্বাস্থ্য কর্মী মোঃ শাহাদাৎ হোসেন কে আটক করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে বাঘাইছড়ি থানার এস আই রানা বড়ুয়ার নেতৃত্বে বাঘাইছড়ি থানার পুলিশ। আটক শাহাদাৎ হোসেন বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার পুরাতন মারিশ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এনতাজ আলীর ছেলে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান, আটক শাহাদাৎ হোসেন সরকারি চাকুরীর পাশাপাশি মুক্তি যোদ্ধা বিষয়ক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছে। মামলার এজাহারে উল্লেখিত বিষয় পর্যালোচনা করে দেখাযায় একই উপজেলার বারোবিন্দু ঘাট এলাকার লিটন চাকমা বাদী হয়ে রাঙ্গামাটির আদালতে ২৫-৮-২০২০ তারিখে জালিয়াতির এই মামলা করেন।
মামলার বাদী লিটন চাকমা জানায় শাহাদাৎ হোসেন তার স্ত্রী নিশি চাকমাকে পরিবার পরিকল্পনা বিভাগে স্বাস্থ্য সহকারী পদে চাকরীর প্রলোভোন দেখিয়ে ২০ লক্ষ টাকা নেয় কিন্তু চাকুরী না হওয়ায় টাকা ফেরত চাইলে গড়িমসি করে পরে স্থানীয় মুরুব্বি ও নেতাকর্মীদের মধ্যস্ততায় সালিশের মাধ্যমে তার নিজ নামিও সোনালী ব্যাংক বাঘাইছড়ি শাখায় শাহাদাৎ হোসেন হিসাব -নং (১০৮০০১০৮৫) নাম্বারে ২০ লক্ষ টাকার চেক প্রদান করে কিন্তু নির্দারিত সময়ে টাকা উত্তলন করতে গিয়ে দেখা যায় তার হিসাব নাম্বারে কোন টাকা নেই তাই এক প্রকার বাধ্য হয়ে আদালতের সরনাপন্য হই।
একই মামলায় আগেও একবার পুলিশের হাতে আটক হয়ে হাজতবাসী হয়েছিলো শাহাদাৎ হোসেন তখন রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে যা এখনো বলবৎ রয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited