বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনির বেহাল অবস্থা!


আইয়ুব চৌধুরী    |    ০৩:৪৮ পিএম, ২০২১-০১-৩১

বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনির বেহাল অবস্থা!

রাঙ্গমাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারের সাধারন যাত্রীদের বসার যাত্রী ছাউনিটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুর্হুতে বড় ধরনের দুর্ঘটনাঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ যাত্রীছাউনি সংস্কারের কোন রকম পদক্ষেপ গ্রহন না করায় ঝুঁকিপূর্ণ ভাবে সাধারন পথচারী বসার দুর্ঘটনা ভয় আছে।

জানাযায়, ১৯৯৬ সালে এ বাজারে সাধারন জনগনের  বসার উপযোহী স্থান হিসেবে জেলা পরিষদ   যাত্রী ছাউনি স্থাপন করেন। দীর্ঘদিন সংস্কার না করায় যাত্রী ছাউনির উপরের অংশে লোহাড় রড বাহির হয়ে আছে এবং দেওয়ালের চারিদেকে বড় বড় ফাটল সৃষ্টি হয়ে বড় ধরনের ঝুকির সম্ভাবনা আছে । বাজার টি রাজস্থলী উপজেলার মধ্যেম পয়েন্টে হওয়ায়,বান্দরবান, রাঙ্গামাটি,খাকড়াছড়ি ও চট্রগ্রাম সড়কের সাথে যোগাযোগ রয়েছে।সাধারন  জনগন বিভিন্ন এলাকা থেকে এসে যাত্রীছাউনিতে একত্রিত হয়ে বিভিন্ন যানবাহনের জন্য অপেক্ষা করে। স্থানীয়রা জানান,যাত্রী ছাউনিটি প্রায় দীর্ঘ ২৪/২৫ বছর যাবৎ সংস্কার না করায় উপরের  চাদের অংশ ভেঙ্গে পড়ে প্রায় সময় মানুষের ক্ষতি হয়।

স্থানীয় বাজারের ব্যবসায়ীরা উদ্যাগ নিয়ে সামন্য সংস্কার করার পরও আবার লোহাড় রড ভেঙ্গে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের উপর নির্মিত এ যাত্রী ছাউনিতে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী  সেনাবাহিনী, পুলিশ সহ সাধারন জনগন প্রায় সময়  অবস্থান করেন। তাই বাজারে এ  যাত্রীছাউনি টি অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে দাবী করেছেন স্থানীয়রা।  এ ব্যাপারে তারা যাত্রীছাউনি টি নতুন ভাবে নির্মাণের জন্য যথাযত  কর্তৃপক্ষের  সু- দৃষ্টি কামনা করেছেন।

নতুন নির্মাণের ব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শামশুল আলম বলেন, দীর্ঘদিন যাবৎ বাজারের জনবহুল এলাকায় যাত্রীছাউনি টি জরার্জিন অবস্থায় আছে। আমরা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার কে অবহিত করেছি।

এ বিষয়ে নির্বাহী অফিসারের সাথে আলাপ কালে তিনি বলেন, বাজার ফান্ড ও উপজেলা পরিষদের সমন্বয়ে প্রকল্প অনুমোদন করে খুব শ্রীঘ্র যাত্রীছাউনি  নির্মাণ কাজ শুরু করবে বলে তিনি জানান।