আকবরের সমর্থনে উঠান বৈঠক


শহিদুল ইসলাম হৃদয়    |    ১২:২৭ এএম, ২০২১-০১-৩১

আকবরের  সমর্থনে উঠান বৈঠক

আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক করেছে পুলিশ হাসপাতাল এলাকার সমাজ কমিটি।

শনিবার সন্ধ্যায় পুলিশ হাসপাতাল সমাজ কমিটির আয়োজনে পুলিশ হাসপাতালের মাঠ প্রাঙ্গণে এই উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ হাসপাতাল এলাকার সমাজ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে দপ্তর সম্পাদক তামিমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এতে পুলিশ হাসপাতাল বায়তুন নুর মসজিদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম,পুলিশ হাসপাতাল সমাজ কমিটির সহ সভাপতি নাজমুল হক,সহ সভাপতি বাবুল দাশ তালুকদার,সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান,সহ সাধারণ সম্পাদক এস এম লোকমান,অর্থ সম্পাদক তাপস দাশ প্রচার সম্পাদক মোশারফ হোসেন, সদস্য সুমন, শফিউল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি আকবরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানানোর পাশাপাশি মেয়র নির্বাচিত হওয়ার পর হাসপাতাল এলাকায় রাস্তা সহ নানা দাবি তুলে ধরেন। এসময় মেয়র তাদের দাবি পূরনের আশ্বাস প্রদান করেন।