বনভান্তের ১০ তম নির্বাণ দিবস উদযাপন


স্মৃতিবিন্দু চাকমা    |    ১২:৫৯ পিএম, ২০২১-০১-৩০

বনভান্তের ১০ তম নির্বাণ দিবস উদযাপন

বনভান্তের ১০ তম পরিনির্বাণ দিবস উদযাপন উপলক্ষে আজ জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে বন ভান্তের প্রতিমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভান্তের শিয্য মন্ডলী সহ শতশত পূণ্যাথী বৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ভিক্ষু সংঘের কাছে বিভিন্ন দানীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত পূণ্যাথীদের সামনে সুবলং শাখা বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির বলেন,পার্বত্য চট্রগ্রামে বনভান্তে অার্বিরভূত হয়েছে বলে পার্বত্য চট্রগ্রাম সহ সারাবিশ্বে বুদ্ধ ধর্মের সঠিক প্রসার হয়েছে।তাই বনভান্তের নীতি অাদর্শ অনুসরণ করলে ইহকাল পরকাল সহ পরিবারের মাঝে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি গণ সমূহ।