কনকনে শীতে গাউসিয়া কমিটির উষ্ণ ভালোবাসা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৯ পিএম, ২০২১-০১-২৯

কনকনে শীতে গাউসিয়া কমিটির উষ্ণ ভালোবাসা

হাঁড় কাপানো শীত যখন পাহাড়ের জনজীবনকে ভাবিয়ে তুলেছে তখনি অসহায় মানুষদের কথা বিবেচনা করে শীতার্তদের পাশে উষ্ণ ভালোবাসা ছড়িয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ ২নং ওয়ার্ড শাখা।

শুক্রবার বাদে  জুমা  রিজার্ভ বাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের সামনে অবস্থানরত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময়  রিজার্ভ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নঈম উদ্দিন কাদেরী,গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি পৌর শাখার সভাপতি  মোজাহেরুল ইসলাম ওয়াসিম,২নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ হোসেন,সাধারণ সম্পাদক শরীফুল আলম,নতুন বাস স্টেশন ইউনিট শাখার সভাপতি আকবর মানিক,উন্নয়ন বোর্ড এলাকার ইউনিট শাখার সভাপতি মুহাম্মদ জুনায়েদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।