নিজস্ব প্রতিবেদক | ১২:২৮ পিএম, ২০২১-০১-২৯
দীর্ঘ ৩৫ মাস দায়িত্ব পালনের পর খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি হলেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। যাদের মধ্যে সাত কর্মকর্তাকে ডিসি হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে এবং দুই জেলায় অন্য দুজন ডিসিকে বদলি করা হয়েছে।
নতুন ডিসিদের মধ্যে বিদ্যুৎ বিভাগের উপসচিব খালেদ মোহাম্মদ জাকিকে দিনাজপুরের, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়ার, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মজিবুর রহমানকে ঝিনাইদহের, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মুর্শেদা জামানকে জামালপুরের এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. তৌফিক-ইলাহী চৌধুরীকে ভোলার ডিসি করা হয়েছে।
এ ছাড়া জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited