বিলাইছড়িতে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


আজগর আলী খান    |    ১২:০৫ এএম, ২০২১-০১-২৯

 বিলাইছড়িতে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে রাঙ্গামাটির জেলার বিলাইছড়ি উপজেলায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিলাইছড়ি উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা ইউনিটের আজীবন সদস্য জনাব রেমলিয়ানা পাংখোয়া'র প্রতিনিধিত্বে এবং বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য বিরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এর উপস্থিতিতে এবং বিলাইছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় উপজেলার অধীনস্থ বিভিন্ন স্থানের দরিদ্র ৩০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।