কাউখালীতে মা ও শিশুর জন্য করণীয় শীর্ষক  প্রশিক্ষণ


এম এইচ ইকবাল    |    ০২:১৮ পিএম, ২০২১-০১-২৮

কাউখালীতে মা ও শিশুর জন্য করণীয় শীর্ষক  প্রশিক্ষণ

রাঙামাটি কাউখালী উপজেলায় গোল্ডেন ১০০০ দিনে মা ও শিশুর জন্য করণীয় শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও লীন প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

এসময় কাউখালী উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মীগণ ও পরিবার পরিকল্পনার ইউনিয়ন ভিজিটর ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সুইমেপ্রু রোয়াজা ও বিজয় রতন চাকমা , লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডায়না চাকমা, উপজেলা ফ্যাসিলিটেটর জ্ঞান বিকাশ চাকমা।