রাজস্থলীতে বসতঘরে আগুন


আইয়ুব চৌধুরী    |    ১২:৪৮ পিএম, ২০২১-০১-২৪

রাজস্থলীতে বসতঘরে আগুন

রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় শফিপুর মুন্সিপাড়ায় শনিবার (২৩ জানুয়ারী) রাত ৮টায় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে।পরে নিমিশেই আগুনের তান্ডপে পুরে ছাই হয়ে যায় পুরা ঘরটি।প্রয়োজনীয় জিনিসপত্র তো দূরের কথা পড়নের পোশাকও রক্ষা হয়নি তাদের।

এমতাবস্থায় তারা সহায় সম্বলহীন হয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছে।ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত হয়ে সকলের যৌথ সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।পরিবারের সাথে কথা বলে জানাগেছে, প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।

স্থানীয়রা জানান, এই পরিবার টি অত্যন্ত দরিদ্র এবং একজন মানসিক রোগীও তাদের পরিবারে রয়েছে,তাই সরকারিভাবে তাদের সহযোগীতা করার জন্য তাহারা আকুল আবেদন জানান।