ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৯ পিএম, ২০২১-০১-২৩

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারী) সকাল ১০টায়  রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা অনুপম ভট্টাচার্য্য এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর,যুগ্ম সম্পাদক রফিকুল তালুকদার, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, শ্রী কুশ বড়ুয়া অর্নবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।