ওমর ফারুক সুমন | ০২:৫৭ পিএম, ২০২১-০১-২৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঘর উপহার পেলেন ৮০ জন ভূমিহীন ও দুঃস্থ পরিবার।মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা "বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না" তারই ফলশ্রুতিতে বাঘাইছড়ি উপজেলায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৮ টি ইউনিয়নের ৮০ টি ভূমিহীন ও দুঃস্থ পরিবারের মাঝে এসব দূর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয় ।
২৩ জানুয়ারী শনিবার সকাল দশ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০ টি ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকার বলেন আমরা এসব ঘর তৈরির জন্য ৪৫ দিন সময় পাই উপজেলা প্রশাসনের সহায়তায় নির্দৃষ্ট সময়ে আমরা এসব ঘর তৈরির কাজ সমাপ্ত করতে পেরেছি। এর বাহিরেও ইতোপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুঃস্থ ভূমিহীন পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় ৪৬ টি ঘর তৈরি করে উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি মোঃ আশরাফ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগ উপজেলার বিভিন্ন সরকারি ও ব্যাসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited