রাঙামাটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৬:৫৯ পিএম, ২০২১-০১-১৭

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা।

রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে রাঙামাটি পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৯টি ওয়ার্ডের পুরুষ ও নারী কাউন্সিলর প্রার্থীরাও তাদের মনোনয়নপত্র জমা দেন।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাঙামাটি সহকারী রিটানিং অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকল প্রার্থীরা শান্তিপুর্ণ ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি ও মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারি। ভোট গ্রহন আগামী ১৪ই ফেব্রুয়ারী।