নানিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


মেহেরাজ হোসেন সুজন    |    ০৬:২২ পিএম, ২০২১-০১-১৪

নানিয়ারচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানিয়ারচর উপজেলার বিহারপাড়া এলাকায় কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীর পানিতে পড়ে জীবন হারালো কোলোমনি চাকমার একমাত্র ছেলে ০২ বৎসরের বাচ্চা আপন চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি বিকালে ঘরের আশ পাশে খেলা ধুলা করতে,করতে বিহারপাড়া নিজ বাড়ীর পার্শ্ববর্তী লেকের পানিতে পরে যায়।

স্থানীয় লোকজন পানিতে দেখলে তাকে পানি থেকে তুলে এনে অজ্ঞান দেখলে আত্মীয় স্বজনেরা বিকাল ৫.২০ ঘটিকায় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরে ৫.৩৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক নানিয়ারচর মেডিকেল অফিসার রুম্মান খন্দকার পরীক্ষা নিরীক্ষা তার করে মৃত্যু ঘোষণা করেন।

Attachments area