বিষ পান করে কিশোরের আত্মহত্যা


এম এইচ ইকবাল    |    ১২:৪৮ এএম, ২০২১-০১-১১

বিষ পান করে কিশোরের আত্মহত্যা

রাঙামাটির কাউখালী কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকা থেকে অংখ্যাং চিং মার্মা (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে কাউখালী থানা পুলিশের একটি টিম অংখ্যাং চিং মারমার বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া অংখ্যাচিং মারমা মাঝের পাড়া এলাকার চাথোয়াই মারমার ছেলে।

কাউখালী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বিষপানে একজনের মৃত্যু হয়েছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কাউখালী থানায় এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।