আর্যশ্রাবক মহাস্থবির ভান্তের ১০২ তম জন্মদিন পালিত


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৮:২১ পিএম, ২০২১-০১-০৮

আর্যশ্রাবক মহাস্থবির ভান্তের ১০২ তম জন্মদিন পালিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি বঙ্গলতলী  এব্লক মৈত্রী বন বিহারে আর্যশ্রাবক সাধনান্দ মহাস্থবির বনভান্তের "১০২ তম শুভ জন্মদিন উদযাপিত হয়। ৮ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় বিহার এলাকায় জমকালো আয়োজনের মধ্যেদিয়ে জন্মদিন পালিত  হয়।

এতে উপস্হিত ছিলেন, জ্ঞানো জ্যোতি চাকমা- (কারবারী) চেয়ারম্যান বঙ্গলতলী ইউনিয়ন, এছাড়াও অন্যান্য এলাকা থেকে আগত  গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০০ পূর্ণার্থী ।  জন্মদিন উপলক্ষে ভান্তেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন আগত অতিথিগন। পরে সকলের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আয়োজন করা হয়।