অস্বাভাবিক দাম বৃদ্ধি ও বানিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন


রাজস্থলী প্রতিনিধি    |    ১০:৪১ পিএম, ২০২১-০১-০৭

অস্বাভাবিক দাম বৃদ্ধি ও বানিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ,পৌর নির্বাচন কমিশনের ব্যার্থতা এবং তাদের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (৭জানুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজস্থলী উপজেলা শাখার আয়োজনে বিএনপি র অস্থায়ী কার্যালয়ের সামনে নেতা কর্মীরা দাঁড়িয়ে উক্ত দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,রাজস্থলী  উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সহ- সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক মংউ মারমা , ইউনিয়ন বিএনপির সভাপতি/ সম্পাদক বৃন্দ সহ উপজেলা ছাত্রদলের  যুগ্ন সম্পাদক আজিজুর রহমান রুবেল,আরও উপস্হিত ছিলেন বিএনপি ও অঙ্গ- সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।