রাঙামাটিতে ইয়াবা সহ যুবক আটক!


মাসুদ পারভেজ নির্জন    |    ০১:০৬ এএম, ২০২১-০১-০৭

রাঙামাটিতে ইয়াবা সহ যুবক আটক!

রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪৭ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার রাত ৮ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে উপপরিদর্শক জসীম উদ্দিনের নেতৃত্বে রিজার্ভ বাজার চাম্পানি মার টিলার সেলিমের সমিলের মধ্য থেকে  একজনকে আটক করা হয়।

আটককৃত হলেন,টিস্যু চৌধুরী(২৬)।পলাতক আসামীরা হলেন ,গালকাটা ছোটন(২২) ও কলিমুল্লাহ কলিম(২৮)।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান,মাদক নির্মূলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।