নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২১-০১-০৬
বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে স্থানীয় সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রডাকশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিশেষ সম্মাননা প্রদান ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘দ্বি চোগে স্ববন’ নামে আধুনিক ও রোমান্টিক চাকমা গানের একটি নতুন ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেছেন, প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চত্ত্বর গিয়ে শেষ হয়।
পরে পার্বত্য জেলা পরিষদের পঞ্চম তলার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। শুরুতে ‘দ্বি চোগে স্ববন’ (দু’চোখে স্বপন) নামে নির্মিত সম্পূর্ণ নতুন চাকমা গানের অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা। অ্যালবামটির তিনটি গানের কথা ও সুর করেছেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা।
এতে কন্ঠ দিয়েছেন, স্থানীয় সংগীত তারকা লক্ষী দেবী চাকমা ও পুন্য শংকর চাকমা। পরে আলোচনা সভা শেষে বিশেষ সম্মাননা প্রদান ও হিলর প্রডাকশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে প্রধান অতিথি এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে উদ্বোধক হিসেবে স্মারক সম্মাননা, সুশীল প্রসাদ চাকমাকে বছরের সেরা নাট্যকার-২০২০ সম্মাননা, পারমিতা চাকমাকে সেরা সংগঠক-২০২০ সম্মাননা, নমিতা চাকমাকে সেরা অভিনয়-২০২০ সম্মাননা এবং এলিন চাকমাকে সেরা নৃত্য শিক্ষক-২০২০ সম্মননা প্রদান করা হয়েছে।
এ সংগঠনের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা ছাড়াও সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, ঝরনা খীসা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম ও সাংবাদিক হিমেল চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন, হিলর ভালেদী ও হিলর প্রডাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুপ্রিয় চাকমা (শুভ)। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী ও পারমিতা চাকমা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পাহাড়ের সাস্কৃতিক উন্নয়ন, বিকাশ ও সংরক্ষণে পার্বত্য জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে হিলর প্রডাকশনের দর্শনীয় সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ সহায়তা দেয়া হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited