রাঙামাটি জেলা ছাত্রলীগের দুই নেতার লাল ভালোবাসা


মাসুদ পারভেজ নির্জন    |    ০৪:৪২ পিএম, ২০২১-০১-০৬

রাঙামাটি জেলা ছাত্রলীগের দুই নেতার লাল ভালোবাসা

আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে রক্ত দানের মাধ্যমে লাল ভালোবাসায় রাঙিয়ে দিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু।

বুধবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের অনুপ্রেরনায়  রাঙামাটি জেনারেল হাসপাতালে তারা রক্ত দান করেন।

জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার ৩য় বারের মত বি পজিটিভ রক্ত দান করেন ও  ক্রীড়া  সম্পাদক তাজুল ইসলাম রাজু ৫ম বারের মতেএ বি পজিটিভ রক্ত দান করেন।

এছাড়াও তারা একাধারে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন প্রিয় রাঙামাটির উপদেষ্টা ও আহবায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ।এসময় তারা রোগীর সুস্থতা কামনা করেন।

রাঙমাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন,আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ছাত্রলীগ। দেশের যেকোনো পরিস্থিতিতে এ সংগঠনের নেতাকর্মীরা গরিব ও অসহায় রোগীদের জন্য নিজের শরীরের রক্ত দান করে আসছেন। ছাত্রলীগের এ মহতী উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।