কনকনে শীতে পাহাড়ের অসহায় মানুষের পাশে রাঙামাটি সদর জোন


মাসুদ পারভেজ নির্জন    |    ০২:৫৭ পিএম, ২০২০-১২-৩০

কনকনে শীতে পাহাড়ের অসহায় মানুষের পাশে রাঙামাটি সদর জোন

হাড়ঁঁ কাপানো শীত যখন পাহাড়ের অসহায় মানুষের জনজীবনকে ভাবিয়ে তুলেছে তখনি বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির সদর জোন কর্তৃক উষ্ণতা পেল শীতার্ত  ও অসহায় পরিবার।

বুধবার সকালে রাঙামাটির সদর জোন কতৃক  শহরের বিভিন্ন এলাকা হতে আগত পাহাড়ী-বাঙ্গালী গরীব দুঃস্থদের মাঝে ১০০টি কম্বল ও ৫০টি শিশুদের শীতের পোষাক তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির সদর জোন'র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন'র টুআইসি মেজর আব্দুর রাজ্জাক, জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ নাজমুল হাসান।