নিজস্ব প্রতিবেদক | ০১:১৫ পিএম, ২০২০-১২-২৯
শুভপ্রিয় খীসা বাংলাদেশ আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তার সদস্য পরিচিতি নম্বর ৭৩৪৮১। সে দেশপ্রেম ও জাতির সেবার মানসে আনসার বাহিনীতে নিবেদিত সদস্য হিসেবে যোগ দিয়েছে বছর চারেক আগে। অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে সে। বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিরাপত্তারক্ষী হিসেবে কর্তব্যরত আছে।
শুভপ্রিয় খীসার বাড়ি রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দুরখেয়া গ্রামে। তার বাবা জ্ঞান বিকাশ খীসা একজন খেতে খাওয়া সাধারণ কৃষক এবং মা কৃপালতা খীসা সাধারণ কিষাণী।
কর্তব্যরত অবস্থায় গত ৯ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ হঠাৎ চোখে অন্ধকার অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই পুরোপুরি অন্ধত্ব হয়ে যায়। এদিন তার সহকর্মীসহ বাহিনীর উপস্থিত সদস্য-কর্মকর্তাদের সহায়তায় জরুরি চিকিৎসার জন্য প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম নিয়ে যান স্বজনরা।
প্রথমে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ভর্তির পর সেখান থেকে চট্টগ্রামের রয়েল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, শুভপ্রিয় খীসা অত্যন্ত ভয়াবহ ও কঠিন রোগে আক্রান্ত। তার ব্রেন টিউমার হয়েছে।
ইতিমধ্যে চট্টগ্রামের রয়েল হাসপাতালে শুভপ্রিয় খীসার প্রথম দফায় প্রাথমিক অস্ত্রোপচার করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এতে এ পর্যন্ত তার চিকিৎসা ব্যয় হয়েছে ৪-৫ লাখ টাকা। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চূড়ান্ত অস্ত্রোপচার নিশ্চিত সফল করতে হলে ভারতে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব তার চূড়ান্ত অস্ত্রোপচার করতে হবে। এতে সব মিলিয়ে চিকিৎসা ব্যয় হতে পারে ১৫-২০ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয়ে ছেলের জীবন বাঁচাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন শুভপ্রিয় খীসার বাবা, মা, পরিবার ও স্বজনরা। অথচ দ্রুত অস্ত্রোপচারসহ সর্বোচ্চ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে শুভপ্রিয় খীসার জীবন বাঁচানো সম্ভব নয়।
এ অবস্থায় জীবন সঙ্কটাপন্ন বাংলাদেশ আনসার বাহিনীর স্বল্প বেতনভোগী নিবেদিত সদস্য শুভপ্রিয় খীসার জীবন বাঁচাতে তার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গসহ সংশ্লিষ্ট সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং মানবতাবাদী মহানুভব সব মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছেন, তার অসহায় বাবা, মা, পরিবার ও স্বজনরা। শুভপ্রিয় খীসার চিকিৎসা সহায়তার জন্য বিকাশ নম্বর ০১৫৫৮৯৪৮৪৫৭ (রোগীর পরিবার ও স্বজন) এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ০৪৮২০৫০০১২৩৫১, ওয়ান ব্যাংক, বনরুপা রাঙ্গামাটি শাখায় আর্থিক সহায়তা পাঠানো যাবে। সাহায্য পাঠানোর আগে ওই বিকাশ নম্বরে কল করে বিস্তারিত জানতে বিনীত প্রার্থনা জানানো হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited