প্রেস বিজ্ঞপ্তি | ০৩:৫৮ পিএম, ২০২০-১২-২৭
সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০ প্রতিযোগিতার ১ম দিন ২৮ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখ সোমবার রাঙ্গামাটি সাজেকে শুভউদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
ঐদিন অংশগ্রহণকারী সাইক্লিস্টস রাঙ্গামাটি সাজেক থেকে যাত্রা করে খাগড়াছড়ি হয়ে রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে অবস্থান করবেন। এরপর ২য় দিন ২৯ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখ সকাল ৮টায় রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে বান্দরবান স্টেডিয়ামের উদ্দেশ্যে বাইসাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাত্রার শুভারম্ভ হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যাত্রার শুভারম্ভ অনুষ্ঠানের সূচনা করবেন জনাব মোঃ সফিকুল আহম্মদ, সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড, রাঙ্গামাটি, জনাব অংসুইপ্রু চৌধুরী, চেয়াম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জনাব একেএম মামুনুর রশিদ, জেলা প্রশাসক, রাঙ্গামটি পার্বত্য জেলা এবং জনাব মীর মোদ্দাছছের হোসেন, পুলিশ সুপার, রাঙ্গামটি পার্বত্য জেলা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন প্রতিনিধি, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি, জেলা তথ্য অফিসার, মেয়র, রাঙ্গামটি পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি, জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন টিভি/পত্রিকার প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি গণ্যমান্য ব্যক্তিবর্গ, তিন পার্বত্য জেলা ও দেশের অন্যান্য জেলা থেকে অংশগ্রহণকারী সাইক্লিস্টস, প্রতিযোগিতার বিচারকবৃন্দ, মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
আগামী ৩০/১২/২০২০খ্রি. তারিখ বুধবার ৩য় দিন বেলা ৩টায় সমাপনী অনুুষ্ঠান থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ সফিকুল আহম্মদ। এছাড়া বিশেষ অতিথি/আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ক্য শৈ হ্লা, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহিদুল এমরান, এএফ ডব্লিউসি, পিএসসি ৬৯ পদাতিক ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান পার্বত্য জেলা, জনাব কর্নেল গাজী নাহিদুজ্জামান, পিএসসি, উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর বান্দরবান পার্বত্য জেলা, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জেরিন আখতার পিপিএম।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited