মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য হওয়ায় মেহেদী হাসানকে শাহাদাতের শুভেচ্ছা বার্তা


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১০ এএম, ২০২০-১২-২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য হওয়ায় মেহেদী হাসানকে শাহাদাতের শুভেচ্ছা বার্তা

আওয়ামীলীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সাবেক ছাত্রনেতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান'কে কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি শাহাদাত হোসেন।

শুভেচ্ছা বার্তায়  শাহাদাৎ হোসেন জানান,বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটিতে টানা ২য় বারের মতো সম্মানিত সদস্য হওয়ায়  মেহেদী হাসান 'কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটিতে ২য়বারের মতো সম্মানিত সদস্য মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।আমি আশাবাদী যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন।